আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটের মেয়র মির্জা কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে তার মোবাইলে কল করে এ হত্যার হুমকি দেয়া হয়। পরে মেয়র আবদুল কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় রাত ১১টার দিকে একটি জিডি করেন। যার নম্বর ৮১১।
কাদের মির্জা জিডিতে উল্লেখ করেন শনিবার সন্ধ্যা ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নাম্বার থেকে তার ব্যবহৃত মোবাইলে কল আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরির কাদের তাশিকসহ সপরিবারে হত্যার হুমকি প্রদান করে।
তিনি জিডিতে আরো উল্লেখ করেন বহিরাগত ও স্থানীয় কতিপয় সন্ত্রাসীদের যোগসাজশে আমাদেরকে হুমকি প্রদান করে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জিডির বিষয়টির সত্যতা স্কীকার করেন। সুত্র : মানব কন্ঠ